• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে বিএনপি’র অবস্থান ও গণমিছিল কর্মসূচি অব্যাহত

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর আওয়ামীলীগ ও তার দোসররা গুলি চালিয়ে গণহত্যাকারিদের বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির অবস্থান এবং গণমিছিল কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার উপজেলার প্রাণকেন্দ্র স্বাধীনতা চত্বরে অবস্থানের পর গণমিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে অবস্থান নেয় নেতাকর্মীগণ। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, যুগ্ম আহবায়ক গছফ্ফার মোল্লা,

আসাদুজ্জামান খন্দকার মাসুদ, এম মাহফুজার রহমান লেলিন, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রমানিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন, যুগ্ম আহবায়ক ইখতিয়ার হোসেন পপেল, সদস্য সচিব মিজানুর রহমান নিপু, বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজমুল হুদা, উপজেলা যুবদল আহবায়ক আব্দুর রহমানসহ আরও অনেকে। গণমিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ আওয়ামীলীগের খুনীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category