• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

দিনকাল বিডি / ১১১ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন জাতীয়তাবাদী দল-বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ।

বেলকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সানোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক।

বেলকা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইখতিয়ার মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, সদস্য সচিব মিজানুর রহমান লিপু, যুগ্ম-আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মন্ডল, শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গফফার মোল্লা, শান্তিরাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহফুজার রহমান লেলিন, সদস্য সচিব আসাদুজ্জামান খন্দকার মাসুদ, কঞ্চিবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আন্না কায়সার, সদস্য সচিব আব্দুল হামিদ, উপজেলা তাতী দলের আহ্বায়ক রাশেদুল খন্দকার রতন, সদস্য সচিব ফিরোজ কবির, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক এটিএম জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম, মহিলাদল নেত্রী বিউটি বেগম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন তালুকদার, যুবদল নেতা আলিনুর ইসলাম আলী, মারুফ প্রামানিক প্রমূখ।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের নেতা জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category