• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুরের মূর্ছনায় রবীন্দ্রনাথ-নজরুল, নেত্রকোনায় সাংস্কৃতিক আসর

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধিঃ

‎

‎নেত্রকোনায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল”।

‎

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজনটির সূচনা হয়। মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক আসরে উপস্থিত দর্শকরা উপভোগ করেন রবীন্দ্র ও নজরুলের কালজয়ী সুরেলা গান।

‎

‎অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওস্তাদ স্বপন সরকার, ওস্তাদ রতন সরকার, দৃষ্টি সাহা রায়, মৃন্ময়ী মৌমিতা এবং প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীবৃন্দ। তাদের সুরেলা কণ্ঠে ভেসে ওঠে বাঙালির আবেগ, চেতনা ও সৃষ্টির অনন্ত সৌন্দর্য।

‎

‎আয়োজকরা জানান, রবীন্দ্রনাথ ও নজরুলের গান জীবনের সৌন্দর্য, মানবতা ও প্রেরণার শক্তিকে জাগিয়ে তোলে। তাই নিয়মিতভাবেই তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category