• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাব্যবস্থায় দরকার স্মার্ট শিক্ষক…..এ্যাড: ওমর ফারুক সুমন এম’পি

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড.ওমর ফারুক সুমন এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

স্বপ্নের পদ্মা সেতু তৈরি, বঙ্গবন্ধু টানেল নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র ও মাতার বাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন বিনামূল্যে কোটি কোটি বই বিতরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, মেট্রোরেল নির্মাণ, কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হয়েছে, তেমনি শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে কাজ করছে সরকার। বর্তমান সরকার ইতোমধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেওয়ায় বিভিন্ন মহল থেকে ধন্যবাদ জানান হচ্ছে। তিনি আরও বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাব্যবস্থা স্মার্ট করার পাশাপাশি দরকার স্মার্ট শিক্ষক।

গতকাল বুধবার আত্রাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি/২০২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কথাগুলো বলেন। বিদ্যালয়ের সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদলের সভাপতিত্বে শিক্ষক তপন কুমার সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category