• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

হাজার হাজার মানুষের দুর্ভোগের ১৫ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টার পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ডাউন লাইনটি ক্লিয়ার করেছি। এরই মধ্যে এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি লাইনে এখনও কিছু বগি পড়ে আছে। বিভিন্ন স্টেশনে আটকে থাকা সব ট্রেন পর পর ছেড়ে এসেছে। সেগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে। প্রথমে কক্সবাজার এক্সপ্রেস দিয়ে শুরু করে এক এক করে সব ট্রেন পাসিং দেয়া হয়।

এর আগে, রোবরার দুপুরে পৌনে ২টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, গতকাল থেকে বিভিন্ন স্টেশনে ১৫টির মতো যাত্রীবাহী ট্রেন ও কয়েকটি মালবাহী ট্রেন আটকা পড়েছিলো। অনেক ট্রেনের শিডিউল ও বাতিল হয়ে যায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও রেলের বগি ও লাইনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category