• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

হাদি ও এরশাদ উল্লাকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল

দিনকাল বিডি ২৪ / ২২৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ইনকিলাব মুক্ত মঞ্চের মুখপাত্র
শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক
এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ করার
ঘটনার প্রতিবাদে ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
রাজশাহী মহানগরীতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
শনিবার বাদ আসর রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে
মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে
পুনরায় বাটার মোড়ে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সদর আসনের
ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী, সাবেক মেয়র ও সাবেক
সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু বলেন, গণতান্ত্রিক
কর্মসূচিতে গুলি চালিয়ে বিরোধী কণ্ঠকে দমন করার অপচেষ্টা
কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইনকিলাব মুক্ত মঞ্চের মুখপাত্র
শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক
এরশাদ উল্লার ওপর হামলা প্রমাণ করে দেশে রাজনৈতিক সহিংসতা
ভয়াবহ রূপ নিয়েছে। অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস
করে। কিন্তু হামলা, গুলি ও সন্ত্রাসের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে
নেওয়ার চেষ্টা করলে রাজপথে থেকেই তার জবাব দেওয়া হবে।
রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে
নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী সদর আসনের ধানের
শীষের মনোনীত এমপি প্রার্থী, সাবেক মেয়র ও সাবেক সংসদ
সদস্য মো. মিজানুর রহমান মিনু।
উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-
রশিদ, সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন, সাংগঠনিক
সম্পাদক রবিউল আলম মিলু, বিএনপি নেতা অ্যাডভোকেট এরশাদ
আলী ঈশা প্রমুখ। এছাড়াও মিছিলে নগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের প্রায় পাঁচ
হাজার নেতাকর্মী অংশ নেন।
নেতারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর
পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category