• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

১১ দফা দাবিতে রাজশাহীতে পুলিশের কর্মবিরতি

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
কর্মস্থলে নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে রাজশাহীতেও কর্মবিরতি শুরু করেছেন পুলিশের সাধারণ সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইন্সে বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন তারা।
এ সময় পুলিশ সদস্যরা ‘যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার’, ‘আমার ভাই মরলো কেন, বিসিএস জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ সহ নানা ¯েøাগান দিতে থাকেন।

এ সময় পুলিশের কনস্টেবল জীবন ইসলাম বলেন, এখানে আমরা যারা আছি তারা সবাই বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ কর্মকর্তা। কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত সবাই আমরা আছি। আমাদের আজকের মূল দাবি হচ্ছে, বর্তমান সরকার ড. মোহাম্মদ ইউনূস, তিনিও বাংলাদেশকে ঢেলে সাজাবেন। আমরা চাই, ১১ দফার মাধ্যমে বাংলাদেশ পুলিশও সংস্কার হোক। সে কারণেই আমাদের ¯েøাগান হয়েছে, ‘যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার’। সাধারণ মানুষেরও প্রত্যাশা পুলিশ হবে জনতার। পুলিশ বর্তমানে যেভাবে চলে এমন থাকলে কখনো জনতার হবে না, সংস্কারও হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category