• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

২৮ অক্টোবরে লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে ইসলামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ৪৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার :
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর চালানো বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর রাশেদুজ্জামান, জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি আবু মুছা, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, পৌর আমীর মাসুম মিয়া, উপজেলা উলামা বিভাগের সভাপতি আতিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এহসানুল হক আম্মার।

উপজেলা আমীর রাশেদুজ্জামান বলেন, ২৮ অক্টোবরের নৃশংস হামলা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আমরা অবিলম্বে ওই হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি এবং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, সেদিন আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর নির্মমভাবে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করে। ১৯ বছর পেরিয়ে গেলেও এ নৃশংস হত্যাযজ্ঞের বিচার হয়নি, যা দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category