• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর ১৪ ও ১৫ নং ওয়ার্ডের ৭০০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মহানগরীর উপশহরস্থ শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছরের ন্যায় এবারো সারাদেশে শীতার্তদের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর সহায়তায় সারাদেশে কম্বল বিতরণ করা হচ্ছে। রাজশাহীতেও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী অব্যাহতভাবে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন।

আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার পিতা শহীদ এএইচএম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা শহীদ হয়েছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যেন আরো বৃহৎ পরিসরে আপনাদের জন্য কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।

কম্বল বিতরণকালে বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category