• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন

দিনকাল বিডি ২৪ / ১৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ঘাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে মান্দাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ অগ্রগতি হলো।
নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তাঁর এই ঘোষণার পর স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রসাদপুর খেয়া ঘাটে আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে নদীর দুই পাড়ের মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো কিংবা নৌকার ওপর নির্ভর করতে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে এই দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক সময় জরুরি প্রয়োজনে রোগী ও পণ্য পরিবহনেও ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীকে।
সেতুটি নির্মিত হলে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা। কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণে নতুন সুযোগ তৈরি হবে।
এলাকাবাসীর মতে, প্রসাদপুর ঘাটে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। অবশেষে একনেকে প্রকল্পটি অনুমোদনের খবরে সেই প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটির প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে নির্মাণকাজ শুরু করা হবে। শুধু প্রকল্প অনুমোদনেই সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মান্দাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
প্রসাদপুর ঘাটে আত্রাই নদীর ওপর প্রস্তাবিত সেতুটি মান্দার মানুষের কাছে কেবল একটি অবকাঠামো নয়, এটি দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসন এবং এলাকার উন্নয়নের নতুন সম্ভাবনার প্রতীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category