• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ

আদমদীঘির স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ৯ম শ্রেনির স্কুল ছাত্রী (১৪) অপহরণ ও ধর্ষণ মামলার মুল আসামী ছাহিম হোসেন (১৯) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার ৯ ডিসেম্বর বিকেল ৫টায় পাবনার ঈশ^রদী থেকে তাকে গ্রেফতার করা হয়। ছহিম হোাসেন আদমদীঘির অন্তাহার গ্রামের বেলাল হোসেনের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির অন্তাহার গ্রামের ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনির স্কুল ছাত্রী গত ৩০ আগষ্ট সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ে যাবার সময় অন্তাহার গ্রামের ছহিম হোসেনসহ তার সহযোগীরা গ্রামের পাশের খাড়ির ব্রিজের নিকট থেকে ওই স্কুল ছাত্রীকে জোড়পূর্বক মাইক্রো বাসে তুলে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আদমদীঘি থানায় একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ছহিম হোসেন, রাব্বি প্রামানিক, আলো বেগমসহ ৫জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের ৪ দিন পর গত ৩ সেপ্টেম্বরর কুষ্টিয়া সদর থানার মিলাপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় আদমদীঘি থানা পুলিশ মিলপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেন। মামলা দায়েরের ৯৫ দিন পর গত ৯ ডিসেম্বর মুল আসামী ছহিম হোসেনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন। মামলার তদন্তকারি উপ পরিদর্শক হজরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার ১০ ডিসেম্বর গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category