• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

কালাইয়ে গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ ইউএনওর

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

কালাই প্রতিনিধিঃ মো: ফারুক হোসেন।
জয়পুরহাটের কালাইয়ে মানবিক সহায়তার আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল প্রাপ্ত বরাদ্দ হতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শীতবস্ত্র হিসেবে ৯০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদে এসব কম্বল বিতরণ করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হায়াত। ইউনিয়নের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ও এলাকার অসহায়, দুস্ত, বিধবা এবং গরীবদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ব্যাক্তিদের মাঝে মাদক, বাল্যবিবাহ ও বাড়ির আঙ্গিনায় সবজিচাষসহ নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন ইউএনও মোঃ আবুল হায়াত ।

এর আগে গত সোমবার প্রধানমন্ত্রীর উপহারের এর দুটি আশ্রয়ন প্রকল্পে ১৮৮ টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র, ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category