কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধার দেওয়া টাকা ফেরতে পেতে হালখাতার আয়োজন করেছেন আন্ধারীঝাড় এ এম এ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
হালখাতার চিঠিতে ওই শিক্ষক উল্লেখ করেন- আপনাদের টাকা হাওলাত দিয়ে আমি আনন্দিত। আগামী ১২ জানুয়ারি হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতায় আপনি উপস্থিত হয়ে ঋণ পরিশোধ করে ঋণ মুক্ত থাকুন।
জানা গেছে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত লোকের কাছ থেকে ধারের টাকা ফেরত পেতে এই আয়োজন করেছেন তিনি।
শিক্ষক আব্দুল আউয়াল বলেন, ধারের টাকা দীর্ঘদিন হওয়ায় যাদের কাছে টাকা পাই, লজ্জায় তাদের কাছে টাকা ফেরত চাইনি। টাকা ফেরত পেতে হালখাতার এই ব্যবস্থা করা হয়েছে।