• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে নববধুর আত্মহত্যা

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মোছাঃ আফরিন আক্তার (২১) নামে এক নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোদাল
ধোয়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আফরিন আক্তার ওই এলাকার মোঃ শাহ্ আলমের স্ত্রী।

জানা গেছে, পাশ্ববর্তী উলিপুর উপজেলার হায়াত খাঁ এলাকার মোঃ আমিনুল ইসলামের মেয়ে মোছাঃ আফরিন আক্তারের সাথে ১ বছর আগে চিলমারী উপজেলার কোদাল ধোঁয়ার পাড় এলাকার মোঃ শাহ্ আলমের সাথে বিবাহ হয়।ঘটনার দিন সন্ধ্যার দিকে স্বামীর সাথে আফরিন আক্তার তার বাবার বাড়ীতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার
স্বামী শাহ্ আলম বাড়ীতে এসে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে অনেক ডাকা ডাকির পরও দরজা না খুললে তা ভেঙ্গে ভেতরে ডুকে স্ত্রীকে ঘরের ধরণার সাথে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আয়নাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিবাহের পর থেকে তাদের মধ্যে কোন দাম্পত্য কলহো দেখা যায়নি। হটাৎ কি কারণে এমন ঘটনা ঘটলো তা কেউ বলতে পারছে না।

চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়না তদন্তের রির্পোট পেলে বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category