• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

কুড়িগ্রামে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী পালিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক প্রমুখ। এ সময় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category