• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার – খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
সরকার কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার কৃষি সম্প্রসারণের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধাণ উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটা সময় সার নেওয়ার জন্য মানুষকে গুলি খেতে হয়েছে। এখন সারের জন্য হাহাকার নেই। কৃষকের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, ভর্তুকির বীজ ও রাসায়নিক সার যেন সঠিকভাবে ব্যবহার হয় সেদিকে কৃষকদের লক্ষ্য রাখার আহ্বান জানান।
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমূখ
আলোচনা সভা শেষে উপজেলার ৮ ইউনিয়নের ৪ হাজার ৬শ ৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category