• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

চোর আতংকে পৌরবাসি বাগেরহাট পৌর শহরে একরাতে৭ টি দোকানে চুরি

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট জেলা সদরের পৌরশহরে এবার এক রাতে ৭ টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে বাগেরহাট পৌরসভার কাজী নজরুল ইসলাম সড়কের হাজি সামসুউদ্দিন প্লাজাসহ এর আশপাশের ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরি সংঘটিত হয়। অজ্ঞাত চোরেরা এসব দোকান থেকে নগদ টাকা চুরি করেছে। চুরি হওয়া দোকান গুলি হলো আমজাদ হোসেনের আল আমিন প্লাস নামের কসমেটিকের দোকান, আবু বককর সিদ্দিকের রুবা ফ্যাসান নামের কাপড়ের দোকান, মাহাবুবুল আলমের পারিজাত গার্মেন্ট নামের কাপড়ের দোকান, শিরিনা আক্তারের জেএস ফ্যাশান নামের কাপড় ও কসমেটিকের দোকান, কাজি রুবেলের স্মাট চয়েজ নামের কসমেটিকের দোকান , বাশারাতে কাপড়ের দোকান মোঃ মামুনের কসমেটিকের দোকান। দোকান মালিকরা জানান, শনিবার রাত ৯/১০ টা থেকে পর্যায়ক্রমে সকল দোকান যথানিয়মে বন্দ করে ব্যবসায়িরা বাসায় চলে যায়। রবিবার সকালে দোকান খুলতে এসে দেখতে পায় প্রতিটা দোকানের সার্টার ভাঙ্গা ও খোলা। পরে দেখা যায় প্রতিটা দোকানের ক্যাশ থেকে নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। তবে কোন মালা মাল নেয় নি। এক রাতে ৭ টি দোকানে চুরির বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ওই মার্কেট পরিদর্শন করেছি। ৭ টি দোকান থেকে লক্ষধিক নগদ টাকা চুরি হয়েছে। ওই মার্কেটে সিকিউরিটি গার্ড বা সিসি টিভি নাই। আমরা এ বিষয়ে চোর সনাক্ত করতে তদন্ত শুরু করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনায় থানায় মামলা হয়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category