• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

জনগণের সেবা করে মরতে চাই……..পোরশায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জনগণের সেবা করে মরতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হয়েছে। বিদেশীরা এ নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।

পোরশা উপজেলার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সোমবার বিকালে সরাইগাছি মোড় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী আরো বলেন, বেইমানদের আপনারা মনে রাখবেন।

মাদকসেবী মাদক কারবারীদের কেউ আশ্রয় দিবেন না। তিনি সুস্থ্য থাকলে তার নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করবেন বলে জনগণের উদ্যেশে বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সব কিছু করছেন। অবাধ ও সুষ্ঠ নির্বাচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আর শেখ হাসিননার হাতেই এমন সম্ভব তাই জনগণ ব্যাপক হারে ভোট প্রদান করেছেন। তার সময়ে খাদ্যমন্ত্রনালয় শুদ্ধাচার পুরুষ্কার সহ স্বর্নপদকও পেয়েছেন বলে তিনি জানান।

নির্বাচনের আগে তাকে হেয় করার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়েছে। কিন্তু জনগণ তা বিশ্বাশ করেনি। সাধন মজুমদার পূর্বেও যা ছিল বর্তমানেও তাই আছে বলে তিনি উল্লেখ করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের মারামারি হানাহানিতে না জড়ানোর জন্য অনুরোধ করেন এবং বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবেলার জন্য বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, নিতপুর ইউপি চেয়ারমান এনামুল হক, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category