• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জয়পুরহাটে অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা ছাত্র শিবিরের

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

জয়পুরহাট প্রতিনিধি :
দেশের চলমান পরিস্থতিতে সংখ্যালঘু ছাত্রদের নিরাপত্তা ও উপাসনালয় রক্ষার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা। শনিবার দুপুরে জয়পুরহাটে অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান।
তিনি আরও বলেন

তারুণ্যের বীরত্বগাথা আপসহীন সংগ্রাম ও শত শত শহীদের রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে গুন্ডা বাহিনী ও দেশি-বিদেশি চক্রান্তকারীরা আমাদের বিজয়কে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এমতাবস্থায় আমাদের আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি ও রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করার মাধ্যমে কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকে ছাত্রশিবির দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং ছাত্রদের পাশে থাকবে ।’

মত বিনিময় সভায় ছাত্রশিবির জেলা সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর আমির মাওলানা আনোয়ার হোসাইন শিবিরের জেলা সেক্রেটারি তারেক হোসেন, অফিস সম্পাদক আশরাফুল ইসলামসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category