• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ধামইরহাটে জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষনা ও অগ্রগতি উদযাপন

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীণ স্কুল ঘোষনা ও অগ্রগতি উদযাপন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় জেসি বান্ধব গ্রীন স্কুল কমিটির বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় ভেড়ম উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান। জেসি গ্রীণ স্কুল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাঁসদা এবং অগ্রগতি সম্পর্কে আলোচনায় অংশ নেন স্কুল ব্রিগেট কমিটির সভাপতি ১০ম শ্রেণির শিক্ষার্থী শুভ চন্দ্র বর্মন। এ সময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে অগ্নির্বাপন ও ভূমিকম্প সম্পর্কিত বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগাম অফিসার ডেভিড সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, ইউপি সদস্য তাজনুর বেগম, ফায়ার সার্ভিসের লিডার শাকির আলম প্রমুখ। জেসি বান্ধব গ্রীন স্কুল হলো এমন একটি স্কুল যা শক্তি পরিবেশগত সম্পদ এবং অর্থ সঞ্চয় করার সময় পরিস্কার স্বাস্থ্যকর প্রতিরক্ষামুলক সবুজ পরিবেশ তৈরী করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category