• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুত অফিসের উদ্যোগে কম্বল বিতরণ

দিনকাল বিডি / ৩৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুল ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

আত্রাইয়ে দুস্থদের মাঝে পল্লী বিদ্যুতের কম্বল বিতরণ
নওগাঁর আত্রাইয়ে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ৯টায় আত্রাই পল্লী বিদ্যুত অফিসে শীতের কষ্ট লাঘব করতে ত্রিশ শীতার্তকে কম্বল দেওয়া হয়।

কয়েক দিন ধরে উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। সেইসাথে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। যেকারনে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বল্প, খেটে-খাওয়া ও অসহায় মানুষের জীবন যাপন। এমন পরিস্থিতিতে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি। প্রাথমিক পর্যায়ে ৩০ পিস উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। এমন হাড় কাঁপানো শীতে হাতে গরম কাপড় পেয়ে অসহায় মানুষদের মুখে হাসির ঝিলিকের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

শীতবস্ত্র বিতরণকালে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দিন বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা অনুভব করছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের অসহায় মানুষের সামান্ন উপকারে আসলে ভালো লাগবে। এই হাড়কাঁপানো শীতে কেউ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় সমাজের সামর্থবান মানুষদের নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) রাজু হাসান, এনকোর্সমেন্ট কো-অডিনেটর তাজবীর হোসাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার উমেদ আলী ও বিপ্লব কুমার পাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category