• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর কার্যক্রম নিয়ে দিনব্যাপী উন্নয়ন মেলা-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০টার দিকে উপজেলা সদরের সাংশৈল আদিবাসী স্কুল এ্যান্ড কলেজ মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ঘাসফুল এই মেলার আয়োজন করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঘাসফুলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসফুলের নির্বাহী পরিষদের সদস্য পারভীন মাহমুদ এফসিএ, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পিকেএসএফের সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রহমান নঈম প্রমুখ।

মেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, ডায়াবেটিক পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়। এছাড়াও দিনব্যাপী মেলার ০৮টি স্টলের মাধ্যমে স্থানীয়দের মাঝে ঘাসফুলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডগুলোকে তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড.নমিতা হালদারসহ সকল অতিথিবৃন্দ উপজেলার রসুলপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের শরিফুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category