• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত

দিনকাল বিডি / ২০৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

আল ফাহাদ ইসলাম,
নওগাঁ জেলা প্রতিনিধি : “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা ১১টায় জেলা যুব ভবন মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
এসময় নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাভেদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে পোষাক তৈরী, গবাদি পশু পালন, মোবাইল সার্ভিসিং, মৎস্য চাষ এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সদর উপজেলার ২১ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ৯ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরন করেন প্রধান অতিথি। এছাড়াও চলতি বছরে জেলার শ্রেষ্ঠ চারজন উদ্যোক্তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর শফিকুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদ আক্তার ও ফজলুল হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ যুব উন্নয়নের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category