মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সতীহাট বাজার বণিক সমিতি।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে বাবুল চৌধুরীর ব্যক্তিগত চেম্বারে বণিক সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শফিকুল ইসলাম চৌধুরী বাবুল মান্দা উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বি.আর. সুপার পরিবহনের মালিক।
শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন সতীহাট বাজার বণিক সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মন্ডল, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক শেখ, সমিতির সদস্য রেজাউল হক, সাইফুল ইসলাম ও শহিদুল ইসলামসহ অন্যান্যরা।
এ ছাড়া নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।