• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নাটোরে ডিবির পৃথক দুই অভিযানে ১৭৪ কেজি গাঁজা জব্দ, আটক ৪

দিনকাল বিডি ২৪ / ২০৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুই অভিযানে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে শহরের বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব অভিযান পরিচালনা করা হয়। সকালে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভগরইল এলাকার ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জের কয়লারদিয়ার এলাকার ফসের আলী সোহেল (২৯), শেখটোলা কাশিবাটিপাড়ার লালন (২৫) এবং একই এলাকার সাবেরুল ইসলাম শহিদ (৩৫)।

ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় যাত্রী সিটের নিচে রাখা দুটি বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার হয় এবং দুইজনকে আটক করা হয়।

একই সময়ে ঢাকা-নারায়গঞ্জ থেকে আসা প্লাস্টিক ক্যারেটবোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ক্যারেটের নিচে লুকানো ছয় বস্তা থেকে ১৬০ কেজি গাঁজা পাওয়া যায়। এতে আরও দুইজনকে আটক করে ডিবি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category