• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

জামালপুর জেলার, ইসলামপুর উপজেলার জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ১২ নং চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আগামী নির্বাচনে মেম্বার প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরনবী শেখ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সাম্যের এক অনন্য বার্তা নিয়ে আসে। ঈদ আমাদের শিক্ষা দেয় ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে আমরা যদি একটি সুন্দর, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি, তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব। তিনি বিশেষভাবে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন—এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category