মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া ভাইকে ১ লাখ ৮০ হাজার টাকা রফাদফায় ছাড়িয়ে নিয়েছেন প্রধান শিক্ষক ভাই। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার নেজামপুর ইউনিয়নের বড় বাকইল গ্রামে এই ঘটনা ঘটে। মুদি দোকানি আব্দুল করিম এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার ঘরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় গ্রামবাসীর হাতে নাতে ধরা পড়েন। অভিযুক্তের ভাই, হাটবাকইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তিনি স্থানীয় প্রভাবশালী ও নেতাদের নিয়ে মধ্যরাতে সালিশ বসান। সালিশে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানার বিনিময়ে আব্দুল করিমকে ছাড়িয়ে নেওয়া হয়। এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাচোল থানার ওসি জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু ওই নারী অভিযোগ না করায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। টাকা দিয়ে অপরাধ ধামাচাপা দেওয়ার এই বিষয়টি স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।