• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

অবৈধ ও বিতর্কিত কমিটি গঠনের
অভিযোগ তুলে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের একাংশ নতুন কমিটি
বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে সিটি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ
মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কলেজের বিভিন্ন
ভবন ও ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত
হয়।
সমাবেশে বক্তারা সম্প্রতি ঘোষিত সিটি কলেজ ছাত্রদলের কমিটিকে
অবাঞ্ছিত ঘোষণা করে তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে কমিটি গঠনের
প্রক্রিয়া তদন্ত করে পুনরায় গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান
তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন কমিটিতে দীর্ঘদিনের আন্দোলন-
সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা দাবি
করেন, কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের অতীতে
ছাত্ররাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা ছিল না।
বক্তারা আরও অভিযোগ করেন, কমিটিতে থাকা কয়েকজনের বিরুদ্ধে মাদক
সংশ্লিষ্টতা, নারী বিদ্বেষী আচরণসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের
অভিযোগ রয়েছে। এছাড়া ছাত্ররাজনীতির প্রচলিত নীতিমালা উপেক্ষা করে
বিবাহিত ব্যক্তিদেরও কমিটিতে রাখা হয়েছে বলে তারা দাবি করেন।
সমাবেশে বক্তারা বলেন, যোগ্যতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের ভিত্তিতে
কমিটি গঠন করা উচিত। বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি দলের
সাংগঠনিক শক্তি দুর্বল করবে। তারা কমিটি গঠনের পেছনে কারা ভূমিকা
রেখেছেন তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান।
এ সময় তারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের
আহ্বান জানান। নতুন কমিটির নেতাদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে
মাঠে থেকে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের আহ্বান জানিয়ে বক্তারা
বলেন, তা না হলে পদ থেকে সরে দাঁড়ানো উচিত।
বিক্ষোভকারীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির তারেক রহমান-এর প্রতি
আস্থা প্রকাশ করে বিষয়টি পর্যবেক্ষণের আহ্বান জানান। পাশাপাশি
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে
নতুন কমিটি গঠনের দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক
বিশাল রহমান, তাফাকুল ইসলাম সৈকত, আবু সুফিয়ান চন্দন এবং ১১ নম্বর
ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আন নাফি খান মনসহ সংগঠনের অন্যান্য
নেতাকর্মীরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category