• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পার্বতীপুরের ইউএনও বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে অবরুদ্ধ,দুই ঘন্টার আল্টিমেটামে কার্যালয় ত্যাগ

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তাঁকে অপসারনের দাবীতে কার্যালয় অবরুদ্ধ করে কর্মস্থল ত্যাগে ২ ঘন্টার আল্টিমেটাম দেয় উপজেলা নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তিনি কার্যালয় ত্যাগ করে চলে যান। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে ইউএনও’র কার্যালয়ে আন্দোলনকারী নেতাকর্মীরা ইউএনও ফাতেমা খাতুনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাঁর অপসারনের দাবীতে স্লোগান দিতে থাকে। এ নিয়ে বাক বিতন্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে তিনি কার্যালয় কক্ষ ত্যাগ করেন।

জানা গেছে,পার্বতীপুরের ইউএনও ফাতেমা খাতুনের বদলী জনিত কারনে অন্যত্র যাবার কথা থাকলেও মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) তাঁর বদলীর আদেশ স্থগিত হয়। এর আগেও এ ধরনের ঘটনা একাধিক বার ঘটেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তাঁকে অপসারণের দাবীতে বুধবার বিকেলে কর্মস্থল ত্যাগে ২ ঘন্টার সময় বেধে দেয় আন্দোলনকারীরা। প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় কার্যালয় ত্যাগ করে উপজেলা পরিষদ ক্যাম্পাসের নিজ বাসভবনে চলে যান তিনি। এর আগে একই দিন বেলা ৩ টায় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলামের নেতৃত্বে শহরের কেন্দ্রীয়
শহীদ মিনার সড়কে ইউএনও’র অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেন তাঁরা। তাঁদের দাবী অনতিবিলম্বে এই দূর্নীতিবাজ স্বৈরাচারের দোসর ইউএনওকে অপসারণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category