এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ এর পার্বতীপুর শাখা কার্যালয়ে ব্যবসা পরিকল্পনা সভা,প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর জেনারেল ম্যানেজার মোঃ ফিরোজ সরদার সাজু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর সুযোগ্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল-কামাল ( রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর প্রধান কার্যালয়ের দাবী বিভাগের প্রধান সৈয়দ তারিকুর রশিদ জুয়েল (ভাইস প্রেসিডেন্ট),মোঃ লতিফুল খবির ডিজিএম ও ইনচার্জ বিরামপুর শাখা অফিস ও মোঃ হারুন অর-রশিদ ডিজিএম ও ইনচার্জ বিন্যাকুড়ি শাখা অফিস।
অনুষ্ঠানে প্রায় ৭০ জন সফল উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।