• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ ওহাব সরকারের দাফন সম্পন্ন

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার সাবেক পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম এ ওহাব সরকারের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বাদ আসর পার্বতীপুর শহীদ ময়দান (জিন্না মাঠ)-এ তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢলে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জানাজা শুরুর আগে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে উপস্থিত ব্যক্তিরা গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
নামাজে জানাযা শেষে তাঁর গ্রামের বাড়ী নামাপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার দীর্ঘ ২৫ বছর পার্বতীপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category