নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস :: পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সন্ত্রাসী নিহত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর সূত্র জানায়, পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে।
এ ছাড়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।
অভিযান এখানো চলমান রয়েছে বলে ও সূত্র জানিয়েছে।