• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পোরশায় ভাইস চেয়ারম্যান পদে ডজনের অধিক সম্ভাব্য প্রার্থীদের প্রচারনা

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী দ্বিতীয় ধাপে মে মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হবে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশগ্রহনের জন্য ডজনেরও বেশী পুরষ ও নারী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রচারনার ও পোস্টার টাঙ্গানোর মাধ্যমে নিজের প্রার্থীতার কথা জানিয়ে দিচ্ছেন উপজেলার জনগণকে। তবে নির্বাচনী জামানতের পরিমান ৭৫হাজার টাকা করায় প্রার্থীদের কেউ কেউ নড়ে চড়ে বসছেন আবার অনেকে নির্বাচনী মাঠে নাও থাকতে পরেন বলে ধারনা করা হচ্ছে।

এবারের উপজেলা নির্বাচনে বিএনপি’র কোন প্রার্থী না থাকায় প্রার্থীদের মধ্যে প্রায় সবাই উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য এবং অনেকে বয়সে তরুণ। পুরো রমজানেও তারা দিন রাত নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। ৬ ইউনিয়নের এ উপজেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী ভোটার সংখ্যা প্রায় ১ লক্ষ ৮ হাজার। এ উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক কাজীবুল ইসলাম। এবারেও তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন বলে জানিয়েছেন।

বর্তমান যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন নির্বাচনে অংশ গ্রহনের জন্য প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন জোরেসোরে। সাবেক ছাত্র নেতা তৈয়ব আলী নির্বাচনে অংশগ্রহনের জন্য ভোটারদের দারে দারে প্রচারনা চালিয়ে যাচ্ছেন করেছেন পোস্টারিং। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখে বেশ পরিচিতি লাভ করেছেন। উপজেলা আদিবাসী পরিষদের সাবেক সভাপতি ও উপজলা আওয়ামী লীগের সহসভাপতি মহেন্দ্র পাহান ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রচার প্রচারনায় মাঠে রয়েছেন।

বর্তমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল সরদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম আওয়ামী রাজনীতির সদস্য হওয়ায় মাঠে রয়েছেন দু’জনই। এছাড়াও ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন যুবলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী, যুবলীগ নেতা মহশীন আলী, ছাত্রলীগ নেতা মাইমুল ইসলাম শাহ্, সতন্ত্র প্রার্থী হিসাবে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক ও সমাজসেবক মাসুম বিল্লাহ্ এবং জামায়াত নেতা সাগর আলী তার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা লীগ সভাপতি নাসিমা বেগম, সাধারন সম্পাদক অনামিকা সুইটি, যুব মহিলা লীগ সাধরন সম্পাদক নিলুফা ইয়াসমীন, মহিলা লীগ নেত্রী শরিফা বেগম ও ফাতেমা খাতুন নিজনিজ প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে গণসংযোগের রাস্তায় নিজের পক্ষে জনমত গড়তে থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সকাল সন্ধা ছুটছেন ভোটারদের দ্বারেদ্বারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category