মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২,৪৭,৭০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
গত ৩০ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প (২০০০ ঘটিকা), রানীনগর বিওপি (২২০০ ঘটিকা) এবং দাইনুর বিওপি (২৩০০ ঘটিকা) কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ১৯৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল বিদেশী মদ এবং ১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,৪৭,৭০০/- (দুই লক্ষ সাতচল্লিশ হাজার সাতশত) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।