• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির ঘুঘুজান রাস্তাটি আগামী বর্ষা মৌসুমের আগে সংরক্ষণ না করলে নদীতে বিলিন হয়ে যাবে রাস্তাটি।।

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

মোঃ আশরাফুল আলম

দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ

ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির ঘুঘুজান নামক স্থানে তিলাই নদী সংলগ্ন রাস্তাটি আগামী বর্ষা মৌসুমের আগে সংরক্ষণ না করলে নদীতে বিলিন হয়ে যাবে রাস্তাটি। ফুলবাড়ী মহাসড়কে সংযোগ শিবনগর হয়ে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার রাস্তাটির যেমন বেহাল অবস্থা তেমনি ঘুঘুজন নামক স্থানে প্রতিবছর রাস্তা সংলগ্ন পাড় তিলাই নদীতে ভেঙ্গে যাচ্ছে। তিলাই নদী থেকে পাড়ের উচ্চতা প্রায় ২০ ফিট। ইতি মধ্যে ১০০ থেকে ১৫০ ফিট পাড় তিলাই নদীতে বিলিন হয়ে গেছে।

শিবনগর ইউপির ২৮৫ দাগের জমির মালিক মোঃ আব্দুর রহমান এর ঐ সম্পত্তি। স্থানীয় শতশত সাধারণ জনগন ও ছোটখাট যানবাহন প্রতিদিন চলাচল করে ঐ রাস্তা দিয়ে। বর্তমান ঐ এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার রয়েছে। বর্ষা মৌসুমে মূল পাকা রাস্তাটি তিলাই নদীতে বিলিন হয়ে গেলে ঐ এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। এ ছাড়া ফুলবাড়ী হতে সৈয়দপুর যাতায়াতের বিকল্প একমাত্র ঐ রাস্তাটি।

শিবনগর ইউপির ঘুঘুজান এলাকার মোঃ বুলবুল এর সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিলাই নদীর ধার ভেঙ্গে পড়ছে। বর্তমান এমন অবস্থা দাড়িয়েছে বর্ষা মৌসুমের আগে এটি সংরক্ষণ করা অতি জরুরী। আগামী বর্ষা মৌসুমের আগে এটি সংরক্ষণ করা না হলে রাস্তাটি নদীতে বিলিন হয়ে যেতে পারে রাস্তাটি। এ ব্যাপারে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category