• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

ফুলবাড়ী ২৯ বিজিবি ও ৪২বিজিবি কর্তৃক ৭ কোটি ৫৯ লক্ষ মাদকদ্রব্য ধ্বংসকরণ।

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবি এবং দিনাজপুর ব্যাটেলিয়ান ৪২ বিজিবি এর বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত জিরো টলারেন্স নীতি নিশ্চিত কল্পে বিজিবি বদ্ধপরিকর।

বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে, এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবি কর্তৃক গত ১৬ ডিসেম্বর ২০২২ হতে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত, এবং দিনাজপুর ব্যাটালিয়ান ৪২ বিজিবি কর্তৃক ১১মে ২০২২ হতে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ২০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ৩ ঘটিকায় ২৯ বিজিবির সদর দপ্তরে ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য ৭, ৫৯, ৩৬,৪৪৬ (সাত কোটি ঊনষাট লক্ষ ছত্রিশ হাজার চারশত ছয়চল্লিশ টাকা)ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, এমকেডিল, গাঁজা, বিদেশি মদ, দেশি মদ, নেশা জাতীয় ইঞ্জেকশন, নেশা জাতীয় ট্যাবলেট, হিরোইন,যৌন উত্তেজক সিরাপ, বাংলাদেশী মদ তৈরির ট্যাবলেট, মদ তৈরির পাউডার, ভারতীয় পাতার বিড়ি ইত্যাদি।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি।এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পিএসসি,জি।

২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুলকরিম।এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category