এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট কেন্দ্রীক ‘ফেনী উপত্যকা বহুমুখী কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেলেন মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার। ২০২২ সালের ২৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সাবেক মেম্বার মোঃ মাঈন উদ্দিন। কিন্তু, অতি সম্প্রতি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করায় দীর্ঘদিন তার সাধারণ সম্পাদক এর পদ শুন্য অবস্থায় পড়েছিলো। মরহুম মাঈন উদ্দিন মেম্বার এর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী সমর্থিত প্রার্থী তৌহিদুল হক কোম্পানি।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় রাজনৈতিক দলীয় প্রভাবশালী ব্যাক্তি বিশেষরা ক্ষমতার প্রভাব বিস্তার করে সাধারণ সম্পাদক ব্যাতীত উক্ত কমিটি পরিচালনা করে আসছিলো।
ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর পর-ই সেই সব ক্ষমতাধর ক্ষমতার ও বিলোপ ঘটে। আর তখন থেকে জল্পনা কল্পনা শুরু হয় কে আসছেন মরহুম মাঈন উদ্দিন মেম্বার এর স্থলাভিষিক্ত হয়ে।
শেষোতক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রবীণ বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ও বিএনপি নেতা নুরুল আলম মেম্বার মরহুম মাঈন উদ্দিন মেম্বার এর সাধারণ সম্পাদক এর পদে স্থলাভিষিক্ত হলেন।
কাঠ ব্যবসায়ীদের পক্ষ থেকে নুরুল আলম মেম্বার কে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে সর্বাত্মক সহযোগিতা সহ শুভাগত জানানো হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া বিএনপি নেতা নুরুল আলম মেম্বার এর নের্তৃত্বে সংগঠনটির গতিশীলতা আরো বহুগুণ বৃদ্ধি পাবে সে আশা সবার। সবার সে আশা পূরনে নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত নুরুল আলম মেম্বার অগ্রনী ভূমিকা পালন করে যাবেন বলে ও সবাই আশাবাদী।