• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বকশীগঞ্জে শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন

দিনকাল বিডি / ২২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় ৫-১১ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় বাট্টাজোড় ইউনিয়নের খামারিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মুন মুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম , বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এমকেএইচ মুনিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী , উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নেই টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে। এই কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category