• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাউয়েটে দিনব্যাপী টেক ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ উৎসবমুখর পরিবেশে বার্ষিক টেক ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “প্রযুক্তি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করা। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যার সমাধানে নিজেদের উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করেছে।”

দিনব্যাপী আয়োজিত এ টেক ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের সিভিল, সিএসই, ইইই, আইসিই, এমই বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রায় ২০টির অধিক স্টলে তাদের রোবট, আইওটি প্রজেক্ট, সফটওয়্যার, অ্যাপ, ড্রোন, নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট ডিভাইস প্রদর্শন করে।

মেলায় আগত দর্শনার্থী, শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন। মেলা শেষে প্রজেক্টে অংশগ্রহণ কারীদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category