• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাঘায় পদ্মায় ডুবে এক স্কুল ছাত্র নিখোঁজ

দিনকাল বিডি ২৪ / ৬১ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় জয়নাল কাজী (১৮) নামে এক স্কুল ছাত্র পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় পলাশি ফতেপুর পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। জয়নাল কাজী চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পলাশি ফতেপুর চরের ইউনুস কাজীর ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে জয়নাল কাজী ও তার দুই বন্ধু শাহাদত হোসেন (২০) এবং রাকিব হোসেন (১৭) পলাশি ফতেপুর পদ্মা নদীর ক্যানেল সাঁতরে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। শাহাদত ও রাকিব কিনারে উঠলেও জয়নাল প্রচন্ড ¯্রােতের কারনে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল ৫টায় উদ্ধার করতে পারেনি তারা।
এ বিষয়ে জয়নাল কাজীর পিতা ইউনুস কাজী বলেন, আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারনে ছেলে আমার কাছে ক্যানেল নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচন্ড ¯্রােতের কারনে কিনারে উঠতে পারেনি। ছেলে এখনো নিঁেখাজ রয়েছে।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিন লিডার আবদুর রাজ্জাক বলেন, অতি ¯্রােতের কারনে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।
চারঘাট নৌ-পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও উদ্ধার করতে পারেনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category