• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

ব্রুনাইয়ের সুলতানের উপহার পেলেন কুড়িগ্রামের সুবিধা বঞ্চিত শিশুরা

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ধরলা নদী অববাহিকার চরের হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্রুনাই সুলতানের দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামাগ্রীর মধ্যে ছিল জুতা ও তৈরি পোষাক।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চড় হাওড়-বাওড় শহীদ ক্যাপ্টেন বাশার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়ার বরাদ্দ দেয়া জুতা ও পোশাক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করে আন্তর্জাতিক বেসরকারীদাতা ও উন্নয়নসংস্থা মুসলিম এইড ও ইএসডিও।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুসলিম এইড-ই উকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কোঅর্ডিনেটর-এডুকেশন মোঃ শাহওয়ালিউল্লাহ, ইএসডিও সিবিএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুভাষ সরকার, ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৫-১৭ অক্টোবর ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়া তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এ সময় তিনি বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ১৬০জোড়া জুতা ও পোশাক বরাদ্দ করেন।
সুলতানের সফরের সময় ঢাকায় নিযুক্ত ব্রæনাই দারুস সালামের হাইকমিশনার উপহার সামগ্রী গ্রহণ করেন। পরে ২-৬ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের উপহার বিতরণে সহায়তা করার জন্য মুসলিম এইড-ইউকে বাংলাদেশ’র কান্ট্রি অফিসকে অনুরোধ জানান।
এই পরিপ্রেক্ষিতে মুসলিম এইড- ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রিডিরেক্টর জেনির খায়ের ও হেড অবস্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রধান মোঃ আব্দুর রহিম ঢাকার ব্রুনাই দারুস সালামের হাই কমিশন অফিসে যান এবং সহযোগীতার আশ্বাস দেন। এ সময় তারা ১৬০ জোড়া জুতা ও পোশাক গ্রহণ করেন। উক্ত জুতা ও পোশাক ঢাকা, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category