• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

ভালুকায় পাঁচ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

আবু ইউসুফ মন্ডল ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় আব্দুস সালাম শেখ (৪৪) নামে এক বাকপ্রতিবন্ধী বাড়ি থেকে বের হওয়ার পর পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার রাজৈ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পনাশাইল গ্রামের মৃত আলিম উদ্দিন শেখের ছেলে।

নিখোঁজ ব্যক্তির ছোট ভাই সাত্তার শেখ জানান, গত শুক্রবার ২৮ অক্টোবর বেলা ১১টার দিকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় বাকপ্রতিবন্ধী আব্দুস সালাম শেখ। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন এলাকা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়েও তার কোনো সন্ধান না পেয়ে গত ৩০ অক্টোবর ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়। যাহার জিডি নম্বর ১৪০০।

ওই বাক প্রতিবন্ধীর শ্বশুরবাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আব্দুস সালাম নামে এক বাকপ্রতিবন্ধী নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পরিবারের পাশাপাশি পুলিশও তাকে উদ্ধারে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category