• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

মহাদেবপুরে উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেন-এমপি সৌরেন্দ্র নাথ

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।১১ মার্চ সোমবার দুপুরে এসব উন্নয়ন মুলক কাজের উদ্বোধন উপলক্ষে শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল হক।

এসব উন্নয়ন মুলক কাজের ফলক উন্মোচন করে উদ্বোধন এবং এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর-বদলগাছি নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সড়ক ও জনপদ বিভাগের এসডি আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মাহুবুবুর রহমান ধলু, মঞ্জুরুল আলম মঞ্জু, মইনুল ইসলাম, রাহানুল ইসলাম লুসা, থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন প্রমূখ।

এর আগে মহাদেবপুর বাইপাস সড়কে আর ৫৪৩ আরসিসি ড্রেন নির্মাণ ও উপজেলার আখেড়া ও নাটশাল সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এমপি।এসব উন্নয়ন মুলক কাজের ফলক উন্মোচন এবং উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, এলজিইডি উপজেলা প্রকৌশলী সৈকত চন্দ্র দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি,বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলাল উদ্দিন মন্ডল,খাজুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category