• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মহাদেবপুরে কনকনে শীতে জুবুথুবু মানুষ ডায়রিয়াসহ নানান রোগের প্রাদুর্ভাব

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: ঘন কুয়াসার চাদরে মোড়ানো নওগাঁর মহাদেবপুরে উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে জুবুথুবু হয়ে পড়েছে মানুষ। শীতের প্রকোপে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গতকাল ২৩ জানুয়ারী মঙ্গলবার নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জানায় জেলায় ৮.১তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শীতের তীব্রতার ওপর নির্ভর করে বন্ধ রাখা হচ্ছে উপজেলার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। তবে খোলা রাখা হচ্ছে কিন্ডার গার্টেন স্কুল গুলো। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলা বিভিন্ন গ্রামে ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় খাবার স্যালাইন ও ওষুধ পাওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বাজার থেকে কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে রোগীর স্বজনরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন জানান, এ পর্যন্ত উপজেলার ১০ ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ৬ হাজার কম্বল দেয়া হয়েছে। এসব কম্বল ইত্যিমধ্যেই উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, এবং উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

তবে সরকারী ভাবে যে পরিমাণ কম্বল এ উপজেলায় সরবরাহ করা হয়েছে তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। শীতে জুবুথুবু নি¤œ এবং মধ্যম আয়ের সাধারণ মানুষরা উপজেলা সদরের ফুটপাতের পুরাতন কাপড়ের দোকান গুলোতে ভির করছে গরম কাপড় কিনতে। এছাড়াও প্রতিদিন গরম কাপড় এবং কম্বলের আসায় নিম্ন আয়ের দিনমজুর মানুষরা ঘুরছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে ডায়রিয়া, জ্বর, হাঁচি-কাশি, মাথা ব্যাথা, শ্বাসকষ্ট ও রক্ত আমসায়সহ শীতজনিত নানান রোগাক্রান্ত শতশত মানুষ চিকিৎসা নিচ্ছে। শীতে রোগাক্রান্ত মানুষের মধ্যে শিশু ও বৃদ্ধ মানুষের সংখ্যাই বেশি বলে চিকিৎসকরা জানান। খাবার স্যালাইন ও ওষুধের কোন সংকট নেই দাবি করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খুরশিদুল আলম বলেন, ডায়রিয়াসহ অন্যান্য রোগ নিয়ন্ত্রণে রয়েছে। তবে কলেরার স্যালাইন সংকট রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category