• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

মহাদেবপুরে সিন্ডিকেটের দখলে চিনি কেজিতে বেড়েছে ১৩ টাকা

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সিন্ডিকেটের দখলে চিনির বাজার। হটাৎ করে এক দিনের ব্যবধানে চিনির দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এবং উপজেলা বাজার নিয়ন্ত্রন মনিটরিং কমিটি বাজার নিয়ন্ত্রণে কার্যত ঠুট জগ্মনাথের ভুমিকায় রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় চিনি ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চিনির বাজার নিয়ন্ত্রণ করছে।ফলে এক লাফে প্রতি কেজি চিনির দাম বেড়েছে ১২-১৩ টাকা। উপজেলার সদরের মধ্যে বাজার, মাছ চত্বর, বক চত্তর ও পোষ্ট অফিস মোড় এলাকার এবং কুঞ্জবন নতুন ব্রিজ সংলগ্ন স্থানে বেশ কয়েকটি চিনির পাইকারি ব্যবসায়ী রয়েছে।উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার গুলোতে প্রতি কেজি চিনি ১১২ টাকা থেকে বেড়ে ১২৫ দরে বিক্রি করছে ব্যবসায়ীরা।উপজেলা সদরের পাইকারী চিনি ব্যবসায়ীদের দাবী সরকারের বেঁধে দেয়া মুল্যে তারা চিনি পাচ্ছে না।ওইসব ব্যবসায়ীদের মতে প্রতি ৫০ কেজি বস্তা চিনি সারে ৩ থেকে ৪ শত টাকা বৃদ্ধি হয়েছে। যার কারণে তারাও সরকারী দামে বিক্রি করতে পারছেনা।এ ব্যপারে উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান বলেন চিনি নিয়ে কারসাজি এবং সরকারি বেঁধে দেয়া মুল্যের চেয়ে বেশী বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category