• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি

দিনকাল বিডি ২৪ / ১৪ Time View
প্রকাশঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পথচলা শুরু। এরপর মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরতে যুক্ত হয়েছেন সাংবাদিকতায়। ২০১৯ সাল থেকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং ২০২১ সালে সাংবাদিকতা পেশায় যাত্রা শুরু করেন সাফিউল ইসলাম রকি। বর্তমানে তিনি জাতীয় দৈনিক নয়া দিগন্তের নওগাঁ জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেয়েছেন পরিবেশবিষয়ক সংবাদ প্রকাশে উপজেলা পর্যায়ের সাংবাদিক সম্মাননাও।
সাফিউল ইসলাম রকির জন্ম ও বেড়ে ওঠা নওগাঁর মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উত্তরপাড়া গ্রামে। চককামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। পরে ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের ফারুকনগর ইসমাঈল ব্যাপারী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং আলহাজ্ব মান্নান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন।
২০২১ সালে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক নতুন খবর’-এর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন রকি। এরপর জাতীয় দৈনিক ‘গণতন্ত্র’ ও ‘সরেজমিন বার্তা’র মান্দা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে দৈনিক নয়া দিগন্তের নওগাঁ জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি ও এদিন পত্রিকার মান্দা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা, কৃষি, পরিবেশ ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি ছবি ও ভিডিওভিত্তিক সংবাদ পরিবেশন করছেন তিনি।
সাংবাদিকতায় যুক্ত হওয়ার আগে ২০১৯ সালে ‘বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন’-এর সঙ্গে সম্পৃক্ত হন রকি। সংগঠনটির বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এ ছাড়া ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও লাইব্রেরির প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২৫ সালের ২৬ জুলাই কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে সংগঠনটির মান্দা উপজেলা শাখার কমিটি অনুমোদিত হয়।
সাংবাদিকতা জীবনে উল্লেখযোগ্য অর্জন হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে মান্দা উপজেলা প্রশাসনের সাংবাদিক সম্মাননা পেয়েছেন রকি। ‘প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা এবং উন্নয়ন বিষয়ে সংবাদ প্রকাশ’ বিভাগে তিনি ‘শ্রেষ্ঠ সাংবাদিক (দ্বিতীয়)’ নির্বাচিত হন।
২০২৫ সালের ১৪ জুলাই মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মূলধারার সাংবাদিকতার পাশাপাশি নিজস্ব ডিজিটাল সংবাদমাধ্যম ‘Bangla Echo 24’ নিয়েও কাজ করছেন সাফিউল ইসলাম রকি। মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও ডিজিটাল সংবাদ পরিবেশনার মাধ্যমে গণমাধ্যমের পরিসর বিস্তৃত করার আগ্রহ রয়েছে তাঁর।
মানবিক কর্মকাণ্ড থেকে শুরু হওয়া পথচলায় সাংবাদিকতাকে মানুষের কথা তুলে ধরার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন রকি। মানুষের পাশে থাকা, সমাজের অসংগতি তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category