• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মান্দায় তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফেরিঘাটে এ কর্মসূচি পালন করা হয়। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নওগাঁ জেলা শাখা’র সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু’র ব্যবস্থাপনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব নওগাঁ জেলা শাখা’র সাধারণ সভাপতি ডাঃ ইস্কেন্দার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের,শামিম হোসাইন, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক ইমান আলী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মাসুদ মাসুদ, মান্দা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান গামা,সোহরাব হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম মাস্টার,আয়েশ উদ্দিন, সহ-সভাপতি ডাঃ মনসুর রহমান, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের আনারুল ইসলাম, কামরুজ্জামান রিপু,স্বেচ্ছাসেবক দলের জুয়েল,সুমন সাহানা,ছাত্রদলের রিসালাত-ই সাজিদ প্রমুখ নেতৃবৃন্দ ।

ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, তীব্র দাবদাহে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নওগাঁ জেলা শাখার ব্যবস্থাপনায় আজ মান্দা ফেরিঘাট এলাকায় তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয় এবং বিএনপি কর্তৃক প্রকাশিত হিটস্ট্রোক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আগামীতে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category