• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা প্লাস্টিক পণ্যের ভিড়ে অস্তিত্ব সংকটে রাণীনগরের ঐতিহ্যবাহী ‘পাতির সপ’

মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১

দিনকাল বিডি ২৪ / ৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মেলান্দহে বজ্রপাতে মর্জিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মর্জিনা বেগম (২৮) নামে আরো একজন গৃহবধূ। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার পশ্চিম কড়ইচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানা পুলিশ একজনের মৃত্যু ও আরেকজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গৃহবধু ওই এলাকার মো. রাজিব হোসেনের স্ত্রী। আহত শেফালি বেগম (২৮) একই এলাকার হারুনুর রশিদের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই গৃহবধূ বাড়ির আঙ্গিনায় খোলা আকাশের নিচে রান্না ও গৃহস্হালির কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত শেফালি বেগম মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, আজ বিকেলে হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া এলাকায় বজ্রপাতে একজন গৃহবধুর মৃত্যু হয়েছে এবং আরেক জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আহত গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category