• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

যশোরের ঝিকরগাছায় হাজীদের সংবর্ধনা প্রদান

দিনকাল বিডি / ২৭৮ Time View
প্রকাশঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃ “মানুষ মানুষের জন্য, জিবন জিবনের জন্য “এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছার স্বপ্নছোঁয়া অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এলাকার হাজিদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে পানিসারা ফুল বিপনন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়ার সভাপতি ডাঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং পরিচালক রোভার রাজিবের সঞ্চালনায় ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দেশসেরা উদ্ভাবক ও বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রঘুনাথনগর কলেজের অধ্যাপক সোহরাব হোসেন সোহাগ, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম,পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবরজান বরুন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান,শাহজাহান কবীর,পানিসারা ইউপির মহিলা সদস্য হাসনা হেনা,মাওলানা আতিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথী ও হাজীদের সমন্বয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।পরে হাজিদেরকে ফুলের শুভেচ্ছা ও পবিত্র কোরআনের সূরা সম্বলিত সংবর্ধনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category