• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন

দিনকাল বিডি ২৪ / ১৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

ঢাকায় রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে ঢাকা পূর্বাচলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরোও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীলদের মনোনীত করা হয়। সভাপতি মোঃ মহিবুল ইসলাম,সহ-সভাপতি আব্দুল্লাহ ইবনে হাসান,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,অর্থ সম্পাদক, মহিবুর রহমান মেঘ।
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ সময় আরোও উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠনের সভাপতি এরফান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে রক্তযোদ্ধা মানবিক কার্যক্রম আরোও বিস্তৃত ও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category